আন্তর্জাতিক ডেস্ক
৫ ভারতীয়কে তুলে নিয়েছে চীনা সেনারা!
ফাইল ছবি
লাদাখ সীমান্ত নিয়ে উত্তেজনার ভেতর ভারত দাবি করল, অরুণাচল প্রদেশ থেকে তাদের পাঁচজন নাগরিককে তুলে নিয়েছে চীনের পিপল’স লিবারেশন আর্মি (পিএলএ)।
কংগ্রেস বিধায়ক এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী নিনং ইরিংয়ের দাবি, পাঁচ যুবক মাছ ধরতে গিয়েছিলেন। সেখান থেকেই তাদের অপহরণ করে চীনা সেনারা।
গতকাল আপার সুবানসিরি জেলার নাচোয় জঙ্গলে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ কংগ্রেস বিধায়কের। এ ব্যাপারে কেন্দ্রকে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
নিনং ইরিং বলেন, ‘চীনের পিপলস লিবারেশন আর্মি অরুণাচল প্রদেশের সুবানসিরি নাচো থেকে পাঁচজনকে অপহরণ করেছে। এটি এমন সময়ে ঘটেছে যখন রাজনাথ সিং রাশিয়া ও চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন। পিএলএ-র এই কাজ খুব ভুল বার্তা দিল।’
ভারতীয় গণমাধ্যম অরুণাচল টাইমস ৫ যুবকের নাম প্রকাশ করেছে: তনু বকর, প্রসাদ রিংলিং, নাগরু দিরি, দংতু ইবিয়া এবং তোচ সিংকাম।
লাদাখ ও ডোকলামের পরে অরুণাচল প্রদেশেও চীনা সেনাবাহিনী আক্রমণ শুরু করেছে বলে দাবি কংগ্রেস বিধায়কের। তিনি বলছেন, ‘চীনারা আবারও উপদ্রব শুরু করেছে। লাদাখ ও ডোকলামের মতো অরুণাচল প্রদেশেও আক্রমণ শুরু করেছে। প্রমাণিত হয়েছে যে তারা নিয়ন্ত্রণ রেখা ছাড়িয়ে আমাদের এলাকায় প্রবেশ করেছে।’
তবে এখন পর্যন্ত চীনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























