আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:০৫, ৫ সেপ্টেম্বর ২০২০
করোনায় কুক দ্বীপপুঞ্জের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কুক দ্বীপপুঞ্জের সাবেক প্রধানমন্ত্রী জো উইলিয়ামস। শনিবার নিউজিল্যান্ডের সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
খবরে বলা হয়, অধিকাংশ সময়ই নিউজিল্যান্ডে বসবাস করা ৮৫ বছর বয়সী উইলিয়ামস হচ্ছেন দেশটির কোভিড-১৯ সংক্রান্ত ২৪তম মৃত্যু। গত ১৩ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে তিনি অকল্যান্ড হাসপাতালে ভর্তি হন।
১৯৬৮ সালে কুক দ্বীপপুঞ্জ পার্লামেন্টে প্রথম নির্বাচিত হন উইলিয়ামস। এরপর ১৯৯৯ সালে চার মাসের জন্য দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এ ছোট দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি। পেশায় তিনি একজন চিকিৎসকও ছিলেন। নিউজিল্যান্ড ও কুক দ্বীপপুঞ্জের স্বাস্থ্য সেবার গুরুত্বপূর্ণ সদস্য বিবেচনা করা হয় তাকে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়
























