আন্তর্জাতিক ডেস্ক
ভারতীয় আমেরিকানরা আমাকেই ভোট দেবে, আশাবাদী ট্রাম্প
সংগৃহীত ছবি
আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আসন্ন এই নির্বাচনে জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরইঅংশ হিসেবে ট্রাম্প বলেন, ভারতীয় বংশোদ্ভূত মার্কিনিদের সঙ্গে দুর্দান্ত সম্পর্ক গড়ে উঠেছে তার। তাই ভারতীয় আমেরিকানরা তাকেই ভোট দেবেন বলে আশাবাদী তিনি।
শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন ট্রাম্প।
তিনি বলেন, ভারত থেকেও আমাদের দুর্দান্ত সমর্থন আছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও দুর্দান্ত সমর্থন আছে আমাদের প্রতি। আমার মতে, ভারতীয়রা (ভারতীয় বংশোদ্ভূত মার্কিনিরা) আমাকেই ভোট দেবেন। সম্মেলনে নরেন্দ্র মোদির অনেক প্রশংসাও করেন ট্রাম্প।
ভারতীয় বংশোদ্ভূতদের কাছে ট্রাম্প কন্যা ইভাঙ্কা ও ছেলে জুনিয়র ট্রাম্প নির্বাচনী প্রচারণা চালাবেন কিনা এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমি ভারতকে জানি এবং আপনি যাদের কথা বলেছেন ওরা দারুণ মানুষ। আমি জানি, ওদের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো। আমারও তাই।
ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদি আমার খুব ভালো বন্ধু। তিনি খুব ভাল কাজ করছেন। কোনো কিছুই সহজ নয়, তবে তিনি তার কাজ খুব ভালোভাবে করছেন। সেসময়ে গত বছর সেপ্টেম্বরে হিউস্টনে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানের স্মৃতি রোমন্থন করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আপনারা জানেন, হিউস্টনে একটি অনুষ্ঠান হয়েছিল আমাদের। সেটি দুর্দান্ত এক অনুষ্ঠান ছিলো। প্রধানমন্ত্রী মোদি আমায় আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সেটি অসাধারণ এক অনুষ্ঠান ছিল। মোদি অত্যন্ত মহানুভব একজন ব্যক্তি।
সূত্র- টাইমস অব ইন্ডিয়া
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























