ডেস্ক নিউজ
অবৈধভাবে সীমান্ত পার, তুরস্কে ১২ বাংলাদেশি আটক
অবৈধভাবে সীমান্ত পার হওয়ার অপরাধে ১২ বাংলাদেশিসহ ৬৫ অভিবাসীকে আটক করেছে তুরস্কের প্রাদেশিক সুরক্ষা অধিদপ্তর। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিল প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
শনিবার (০৫ সেপ্টেম্বর) দেশটির পূর্বাঞ্চলের ভান প্রদেশ থেকে তাদের আটক করা হয়।
দেশটির প্রাদেশিক সুরক্ষা অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ইপেক্যোলু জেলায় ১৫ জন ধারণ ক্ষমতার একটি মিনিবাসকে চ্যালেঞ্জ করার পর এ অভিবাসীদের আটক করা হয়।
এতে ১২ বাংলাদেশির পাশাপাশি আফগানিস্তানের ২৪ জন, পাকিস্তানের ২০ জন, সিরিয়ার সাতজন এবং মিয়ানমারের দুই জন নাগরিক ছিলেন।
আটককৃতদের আইনি প্রক্রিয়ার জন্য প্রাদেশিক অভিবাসন দপ্তরে পাঠানো হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। সংবাদমাধ্যমটি জানায়, ২০১৯ সালে রেকর্ড সংখ্যক চার লাখ ৫৪ হাজার ৬৬২ অবৈধ অভিবাসী বা অভিবাসন প্রত্যাশীকে আটক করে তুরস্ক। এদের মধ্যে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময়ই প্রায় ৬০ হাজার মানুষকে আটক করা হয়।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























