ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১৫, ৬ সেপ্টেম্বর ২০২০

সংক্রমণে ব্রাজিলের কাছাকাছি চলে এসেছে ভারত

ভারতে করোনাভাইরাসের সংক্রমণে লাগাম টানা মুশকিল হয়ে পড়েছে। দেশটি সংক্রমণে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড সংখ্যক কোভিড রোগী শনাক্ত হয়েছে।

রোববার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনের দেওয়া তথ্য মতে, ভারতে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৬৩৩ জন। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪১ লাখ ১৩ হাজার ৮১২ জনে।

আক্রান্তের সাথে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ৬৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ হাজার ৬২৬ জনে। টানা পঞ্চম দিনে মৃতের সংখ্যাও হাজারের ওপরে রয়েছে।

ভারতে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৩০ লাখ থেকে ৪০ লাখ হতে সময় লেগেছে মাত্র ১৩ দিন। করোনা-বিধ্বস্ত যুক্তরাষ্ট্রেও সংক্রমণে এর চেয়ে বেশি সময় লেগেছিল।

করোনা সংক্রমণের বৈশ্বিক তালিকায় বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে ভারত। প্রায় ১২ হাজারে মতো বেশি সংক্রমণ নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলকে আজই টপকে যাবে ভারত।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়