আন্তর্জাতিক ডেস্ক
আক্রান্তে ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে ভারত
ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় ভারতে রেকর্ড সর্বোচ্চ ৯০ হাজার ৮০২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে মহামারি করোনায় শীর্ষ আক্রান্ত দেশগুলোর তালিকায় ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে উঠে গেছে ভারত।
ভারতীয় টেলিভিশন এনডিটিভির সোমবারের অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়ে বলা হচ্ছে, এ নিয়ে টানা দ্বিতীয় দিন ভারতে ৯০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন। ব্রাজিলকে টপকানোয় এখন শীর্ষ আক্রান্তের তালিকায় ভারতের সামনে রয়েছে শুধু যুক্তরাষ্ট্র।
সোমবার সকালে ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, দ্বিতীয় স্থানে উঠে আসা ভারতে মোট ৪২ লাখ ২ হাজার ৫৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৭১ হাজার ৬৮৭ জন।
তৃতীয় স্থানে নেমে যাওয়া ব্রাজিলে সংক্রমিত হয়েছে ৪১ লাখ ৩৭ হাজার ৬০৬ জন। লাতিন আমেরিকার দেশটিতে মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ৬৮৬ জন।
তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মোট করোনা শনাক্ত হয়েছে ৬৪ লাখ ৬০ হাজার ২৫০ জনের। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৯৩ হাজার ২৫০ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য অনুযায়ী গত প্রায় এক মাস ধরে গোটা বিশ্বের মধ্যে ভারতে দৈনিক করোনা সংক্রমণ ছিল সর্বোচ্চ। ভারতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১ হাজার ১৬ জন কোভিড-১৯ রোগী।
তবে এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৩২ লাখ ৫০ হাজার মানুষ সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভারতে ৬৯ হাজারের বেশি করোনা রোগী সুস্থ হয়েছেন। তবে ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেও ভারতে প্রায় সব কিছু সচল হয়েছে। সোমবার ৭ সেপ্টেম্বর থেকে দেশটিতে শুরু হচ্ছে আনলক-৪।
গত ২৪ ঘণ্টায় সর্বাধিক করোনা শনাক্ত রাজ্যগুলোর তালিকায় শীর্ষ পাঁচটি হলো যথাক্রমে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাডু এবং উত্তর প্রদেশ। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ভারতে বর্তমানে যতজন সক্রিয় কোভিড-১৯ রোগী রয়েছেন তার ৬২ শতাংশই এই পাঁচ রাজ্যে।
সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত যারা সুস্থ হয়েছেন এর মধ্যে ৬০ শতাংশই পাঁচটি রাজ্যে। ভারতে যে ৩০ লাখ সুস্থ হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি মহারাষ্ট্রে; ২১ শতাংশ। এরপর যথাক্রমে তামিলনাডুতে ১২.৬৩, অন্ধ্রপ্রদেশে ১১.৯৩, কর্ণাটকে ৮.৮২ এবং উত্তর প্রদেশে সুস্থ হয়েছে ৬.১৪ শতাংশ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা হিসাব অনুযায়ী, ভারতে করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৩ শতাংশ; যা করোনায় মৃত্যুর ক্ষেত্রে বৈশ্বিক হারের চেয়ে কম। মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ পর্যন্ত আক্রান্তদের ০ দশমিক ৫ শতাংশকে ভেন্টিলেটরে রাখতে হয়েছে। আইসিইউতে ২ শতাংশ এবং অক্সিজেন সাপোর্ট লেগেছে ৩.৫ শতাংশ রোগীর।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























