ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৫, ৭ সেপ্টেম্বর ২০২০

৬ মাস সাগরে ভেসে থাকা ২৯৭ রোহিঙ্গা উদ্ধার

ফাইল ফটো

ফাইল ফটো

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ২৯৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। প্রায় ছয় মাস কাঠের নৌকায় সাগরে ভাসার পর তাদের উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের ভেতর ১৪ শিশুর পাশাপাশি ১৮১ জন নারীও রয়েছেন।

রয়টার্সের এক খবরে বলা হয়েছে,  প্রায় ছয় মাস আগে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে তারা যাত্রা করেছিলেন। কিন্তু কোনো দেশে ঢুকতে না পেরে কাঠের নৌকায় সাগরেই ভাসতে থাকেন তারা। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) তাদের উদ্ধারের পর এসব তথ্য জানা গেছে।  

স্থানীয় পুলিশ জানিয়েছে, এক জেলে মাছ ধরার সময় উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে রোহিঙ্গাদের দেখতে পান। পরে তাদের উজং ব্ল্যাং সৈকতে নিয়ে আসা হয়। এদিকে, রেড ক্রসের প্রধান জুনাইদি ইয়াহিয়া জানিয়েছেন, তাদের সবাইকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে।

জিএম ইমরান হোসেন/ আইনিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়