আন্তর্জাতিক ডেস্ক
যাত্রীদের জন্য কোভিড-১৯ বীমা চালু করল ইতিহাদ এয়ারওয়েজ
করোনাকালে মানুষকে বিমান ভ্রমণে উৎসাহিত করতে যাত্রীদের জন্য কোভিড-১৯ বীমা সুবিধা চালু করেছে ইতিহাদ এয়ারওয়েজ। এই বীমা অনুসারে ভ্রমণের পর কোনও যাত্রী করোনায় আক্রান্ত হলে তার চিকিৎসা ও কোয়ারেন্টাইনের সব খরচ দেবে সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বৃহত্তম এ বিমান সংস্থা।
সোমবার এক বিবৃতিতে ইতিহাদের ভাইস প্রেসিডেন্ট ডানকান ব্যুরো বলেন, ‘এই বাড়তি সুবিধাটি কেবল ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের আত্মবিশ্বাসই জাগিয়ে তুলবে না, আমরা অতিথিদের নিরাপদ ও সুরক্ষিত রাখতে যথাসাধ্য চেষ্টা করছি সেটিও নিশ্চিত করবে।’
ইতিহাদ কর্তৃপক্ষ জানিয়েছে, কোনও যাত্রী তাদের ফ্লাইটে ভ্রমণের ৩১ দিনের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হলে কোভিড-১৯ বীমা সুবিধা পাবেন। সেক্ষেত্রে চিকিৎসা বাবদ তাকে সর্বোচ্চ দেড় লাখ ইউরো এবং কোয়ারেন্টাইনের খরচ বাবদ ১৪ দিন পর্যন্ত দৈনিক ১০০ ইউরো করে দেয়া হবে।
চলতি বছর শেষ হওয়া পর্যন্ত ইতিহাদের এই সুবিধা সারাবিশ্বের ভ্রমণকারীরাই পাবেন। এ প্রক্রিয়ায় অংশীদার হিসেবে রয়েছে আক্সা ইস্যুরেন্স কোম্পানি। বীমার এই খরচটি যাত্রীদের টিকিট ভাড়ার মধ্যেই অন্তর্ভুক্ত করে দেয়া হয়েছে।
এর আগে, গত জুলাই থেকে দুবাইয়ের এমিরেটস এয়ারলাইনও তাদের যাত্রীদের জন্য বিনামূল্যে কোভিড-১৯ বীমা সুবিধা চালু করেছে।
সূত্র: রয়টার্স
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























