ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৬, ৭ সেপ্টেম্বর ২০২০

প্রকাশ্যে এলো চীনের তৈরি করোনা ভ্যাকসিন

প্রথমবারের মতো নিজেদের তৈরি করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন সামনে আনল চীন। সোমবার বেইজিংয়ের একটি বাণিজ্যমেলায় করোনা প্রতিরোধী ভ্যাকসিনের প্রদর্শনী হয়।

বার্তা সংস্থা এএফপি জানায়, ভ্যাকসিনটি আবিষ্কারের পেছনে ছিল সিনোভ্যাক বায়োটেক এবং সিনোফার্ম নামে দুইটি চীনা প্রতিষ্ঠান।

বাণিজ্যমেলায় করোনা ভ্যাকসিনের ছোট শিশিকে ঘিরে দর্শনার্থীদের কৌতূহল দেখা যায়। এখনো বাজারে না এলেও এই চীনা ভ্যাকসিন ঘিরে যথেষ্ট আশার আলো তৈরি হয়েছে।

এএফপিকে সাইনোভ্যাক জানায়, ইতিমধ্যেই তারা ভ্যাকসিনের একটি কারখানা তৈরি করে ফেলেছে। ওই কারখানায় বছরে ৩০ কোটি ভ্যাকসিন তৈরি হবে।

এ বছরের শেষেই ভ্যাকসিনটির তৃতীয় ট্রায়াল সম্পন্ন হবে। এরপরে এটি বাজারজাত করা সম্ভব হবে বলে চীনা কোম্পানিটি জানায়।

চীনা ট্যাবলয়েড গ্লোবাল টাইমস জানায়, ভ্যাকসিনটি দামও বেশি হবে না। দুই ডোজের দাম থাকবে ১৪৬ ডলারের নিচে। বাংলাদেশি মুদ্রায় যা বারো হাজার টাকার কিছু বেশি।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ওয়ার্ল্ডোওমিটার তথ্যানুসারে, এখন পর্যন্ত বিশ্বজুড়ে ২৭ কোটির বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন ৮ লাখ ৮৭ হাজারের বেশি।

এর আগে করোনা ভ্যাকসিন বাজারে আনে হইচই ফেলে দেয় রাশিয়া। এখন পর্যন্ত সেটিকেই করোনার প্রথম ভ্যাকসিন বলা হচ্ছে। যদি রাশিয়ার এ ভ্যাকসিন নিয়ে আন্তর্জাতিক মহলের নানা অভিযোগ আছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়