ডেস্ক নিউজ
ভ্যাকসিন পেতে ৬ বিলিয়ন ডলার ব্যয় করবে জাপান
করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে জরুরি তহবিল থেকে জরুরি তহবিল থেকে ৬.৩ বিলিয়ন ডলার তথা ৬৩০ কোটি মার্কিন ডলার ব্যয়ের জন্য অনুমোদন দিয়েছে জাপান সরকার।
মঙ্গলবার সরকার এই ব্যয়ের অনুমোদন দেয় বলে দেশটির অর্থ মন্ত্রণালয়ের রবাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জাপান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী বছরের মাঝামাঝির দিকে তারা দেশের প্রত্যেক নাগরিকের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করবে এবং ভ্যাকসিন ফ্রিতে সরবরাহ করা হবে।
করোনাভাইরাস নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যে কয়টি দেশ সাফল্যের পরিচয় দিয়েছে জাপান এর মধ্যে অন্যতম। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭১ হাজার।
মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬৩। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬২ হাজার ৫০০ এর বেশি মানুষ।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























