আন্তর্জাতিক ডেস্ক
ভ্যাকসিনের প্রথম ব্যাচ বাজারে ছাড়ল রাশিয়া
করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেওয়ার পর উৎপাদিত ভ্যাকসিনের প্রথম ব্যাচ বাজারে ছেড়েছে রাশিয়ার গামালেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি।
রাশিয়ান ডিরেক্টিভ ইনভেস্টমেন্ট ফান্ডের সঙ্গে মিলে ‘স্পুতনিক ৫ ভ্যাকসিন’ উৎপাদন করা হচ্ছে। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাধারণ নাগরিক পর্যায়ে ছাড়া হয়েছে প্রথম ব্যাচ। খুব দ্রুতই আঞ্চলিক পর্যায়ে এই ভ্যাকসিন পাঠানো হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রয়োজনীয় পরীক্ষায় উত্তরণের পর জনসাধারণের জন্য করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধী প্রথম ব্যাচের ‘ভ্যাকসিন গাম-কভিড-ভ্যাক’ (স্পুতনিক পাঁচ) এর প্রথম ব্যাচ ছাড়া হয়েছে।
গত ১১ আগস্ট বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনাভাইরাস ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয় রাশিয়া সরকার। যদিও ভ্যাকসিনটি নিয়ে অনেক সমালোচনা রয়েছে। বিশেষজ্ঞদের দাবি, প্রয়োজনীয় পরীক্ষা ছাড়াই এই ভ্যাকসিনের নিবন্ধন নেওয়া হয়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























