আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানে খনিতে পাথর ধস, নিহত ১৮
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মার্বেল খনিতে পাথর ধসের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। খনিতে আটকা পড়েছেন আরও ২০ জন আটকা পড়ে আছেন বলেও ধারণা করা হচ্ছে।
দেশটির সরকারি কর্মকর্তাদের তথ্যমতে, আফগানিস্তান সীমান্তঘেঁষা খয়বর পাখতুনখাওয়া রাজ্যে মোহমান্দ পার্বত্য জেলায় সোমবার সন্ধ্যায় শ্রমিকদের ওপর সাদা মার্বেলের পাথর খণ্ড শ্রমিকদের ওপর ধসে পড়ে।
রাজ্য সরকারের খনি এবং খনিজ মন্ত্রী মোহাম্মদ আরিফ এএফপিকে বলেন, “মার্বেল পাথরের খনিতে পাথ ধসের পর এখন পর্যন্ত ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে আহত আরও ২০ জনকে।”
তিনি জানান, পাথর ধসের ফলে খনিতে আরও প্রায় ২০ জন আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
মৃত্যুর সংখ্যার বিষয়টি নিশ্চিত করেছেন মোহমান্দ জেলার সিনিয়র কর্মকর্তা হামিদ ইকবালও।
দীর্ঘ সময় ধরে পরিশ্রমের পর শ্রমিকেরা প্রায়ই খনির নিচে বিশ্রাম নিয়ে থাকেন। ধারণা করা হচ্ছে বিশ্রাম নেওয়ার সময়ই পাথর ধসের ঘটনাটি ঘটেছে।
পাকিস্তানের খনিগুলোতে খুবই ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন শ্রমিকেরা। নিরাপত্তাহীনতার কারণে খনিতে নানা দুর্ঘটনায় প্রতি বছর অনেক মানুষের মৃত্যু হয়ে থাকে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























