আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বকে নতুন মহামারীর জন্য প্রস্তুত থাকতে হবে
তেদ্রোস আধানম গেব্রিয়াসুস
সোমবার এক ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস বলেছেন, চলমান করোনা মহামারীই শেষ নয়, বিশ্বকে অবশ্যই আগে থেকেই নতুন মহামারীর জন্য প্রস্তুত থাকতে হবে।
তিনি বলেন, ‘এটিই শেষ মহামারী নয়। আমাদের জন্য ইতিহাসের শিক্ষা হলো মহামারী জীবনেরই বাস্তবতা। তাই পরবর্তী মহামারীর আগে তার জন্য এ সময়ের চেয়েও বিশ্বকে আরও বেশি প্রস্তুত থাকতে হবে।’
গেব্রিয়াসুস বলেন, ‘কভিড-১৯ মহামারী আমাদের সকলকে অনেক কিছু শিখিয়েছে। এর মধ্যে একটি হলো স্বাস্থ্য বিলাসবহুল কোনো জিনিস নয়, এটি প্রয়োজনীয় ও মানুষের অধিকার।’
তিনি আরও বলেন, ‘জনস্বাস্থ্য সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার ভিত্তি।’
ডব্লিউএইচও প্রধান বলেন, রাষ্ট্রগুলোকে অবশ্যই রোগ প্রতিরোধ, শনাক্ত ও মোকাবিলায় বিনিয়োগ করতে হবে। সকল রাষ্ট্রকে জনস্বাস্থ্য বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্য খাতে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
এ সময় গেব্রিয়াসুস স্বাস্থ্য সুরক্ষায় থাইল্যান্ডের প্রচেষ্টাকে ইতিবাচক উদাহরণ হিসেবে তুলে ধরেন।
এছাড়া তিনি মঙ্গোলিয়া, মৌরিতাস ও উরুগুয়েসহ আরও কয়েকটি দেশের করোনা নিয়ন্ত্রণে তাদের সফল লড়াইয়ের কথাও উল্লেখ করেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























