আন্তর্জাতিক ডেস্ক
করোনার মধ্যে সু চি’র নির্বাচনী প্রচারণা শুরু
করোনা মহামারীর মধ্যেই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে মিয়ানমার। দেশটির ক্ষমতাসীন দলের নেত্রী ও স্টেট কাউন্সিলর অং সান সু চি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
রাখাইন রাজ্যে মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা জাতিগোষ্ঠীর উপরে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের ঘটনায় অং সান সূচির ভূমিকা আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ।
কিন্তু দেশের ভেতরে তার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে এবং রোহিঙ্গা ইস্যুতে ব্যাপক প্রশংসিত হয়েছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর।
দেশের শীর্ষ বেসামরিক নেতা হিসেবে তার মর্যাদা আরও সুনিশ্চিত করতে আসন্ন নির্বাচনে ভূমিধস জয়ের প্রত্যাশা করছেন তিনি।
নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য রাজধানী নেপিদাও’তে ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি-এনএলডি'র অফিসে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন সু চি।
এ সময় তার মুখে ছিল লাল রঙের মাস্ক, ফেস শিল্ড এবং হাতে রাবারের গ্লাভস। লাল রঙের দলীয় পতাকা উড়িয়ে তিনি বলেন, ‘আমাদের জয়ই গোটা দেশের বিজয় হোক, এটিই আমরা চাই।’
এদিকে করোনার মধ্যে নির্বাচনী প্রচারণায় কিছু বিধিনিষেধ আরোপ করেছে মিয়ানমার সরকার। কোনো প্রচারণায় ৫০ জনের বেশি অংশগ্রহণ করা যাবে না। সেই সঙ্গে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
যদিও সু চি’র পক্ষে বড় ধরনের মোটরবাইক শোভাযাত্রা বের করে সমর্থকেরা, যাতে কোনো ধরনের সামাজিক দূরত্ব মানা হয়নি।
করোনা প্রতিরোধে বিধিনিষেধ আরোপ করা এলাকাগুলোতে যেমন রাখাইন রাজ্যসহ অনেক জায়গায় কোনো ধরনের প্রচারণা নিষিদ্ধ। মানুষকে নির্দেশ দেয়া হয়েছে ঘরের মধ্যে অবস্থান করতে।
ইতিমধ্যে রাখাইন রাজ্যে রোহিঙ্গা নেতাদের নির্বাচনে অংশগ্রহণে করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। আগের নির্বাচনে অংশ নিতে পারলেও নাগরিকত্ব ইস্যুতে এবার তাদের ভোটাধিকার প্রয়োগে বাধা হয়ে দাঁড়িয়েছে সরকার।
২০১৫ সালে বড় ব্যবধানে জয়ের মাধ্যমে ক্ষমতায় আসে শান্তিতে নোবেল বিজয়ী সু চির দল এনএলডি। দীর্ঘ সামরিক শাসনের পর প্রথমবারের মতো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় সেবার।
সূত্র: আলজাজিরা
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























