ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৭, ৮ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৬:৫৭, ৮ সেপ্টেম্বর ২০২০

৬ মাস পর দর্শনার্থীদের জন্য খুলছে তাজমহল

দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর খুলতে যাচ্ছে ভারতের প্রধানতম পর্যটন আকর্ষণ তাজমহল। আগামী ২১ সেপ্টেম্বর থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হবে মুঘল শাসনামলের অসামান্য এ নিদর্শন। উত্তর প্রদেশের পর্যটন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

রাজ্যটির পর্যটন বিভাগের ডেপুটি ডিরেক্টর অমিত শ্রীভাস্তভা বলেন, ‘২১ সেপ্টেম্বর তাজমহল খুলে দেয়া হবে। দর্শনার্থীদের কভিড-১৯ প্রটোকল মেনে চলতে হবে যেমন সামাজিক দূরত্ব রক্ষা করা এবং মাস্ক পরা বাধ্যতামূলক।’

এদিকে ভারতে করোনার সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। এরই মধ্যে বৈশ্বিক তালিকায় ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ এশিয়ার দেশটি।

করোনা সংক্রমণে ভারতের সামনে এখন কেবল যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের চেয়ে দৈনিক দ্বিগুণ সংক্রমণের এই ধারা অব্যাহত থাকলে করোনায় সবচেয়ে বিধ্বস্ত ওই দেশটিকেও ছাড়িয়ে যাবে ভারত।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়