ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১৭:২১, ৮ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৭:২৪, ৮ সেপ্টেম্বর ২০২০

গত ২৪ ঘণ্টায় ভারতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ১৩৩ জনের মৃত্যু হয়েছে। এক মাসেরও বেশি সময়ের মধ্যে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি।তবে সংক্রমণের দিক থেকে এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন আক্রান্ত হয়েছে ভারতে।

মঙ্গলবার (৮ সেপ্টম্বর) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরো ৭৫ হাজার ৮০৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। একই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭৩ হাজার ৫২১ জন।

আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৮৪ হাজার ১০৩ জন। মৃত্যু হয়েছে ৭২ হাজার ৮৪৩ জনের। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৩৩ লাখ ২৪ হাজার ৬০ জন।

ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর তালিকায় শুরু থেকেই শীর্ষে মহারাষ্ট্র। সেখানে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে। দ্বিতীয় স্থানে থাকা অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্ত পাঁচ লাখের বেশি। তামিলনাড়ুতে মোট আক্রান্ত ৪ লাখ ৬৯ হাজার ২৫৬ জন। চতুর্থ স্থানে থাকা কর্নাটকে মোট আক্রান্ত ৪ লাখেরও বেশি। উত্তরপ্রদেশে মোট আক্রান্ত ২ লাখ ৭১ হাজার। দিল্লিতে ১ লাখ ৯৩ হাজার। পশ্চিমবঙ্গে ১ লাখ ৮৩ হাজার। বিহারে ১ লাখ ৪৯ হাজার ও তেলঙ্গানাতে ১ লাখ ৪৫ হাজার। আসামে আক্রান্ত ১লাখ ২৮ হাজার ও উড়িষ্যাতে মোট আক্রান্ত ১ লাখ  ২৭ হাজার। গুজরাটেও মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে।

আইনিউজ/এসপি    

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়