ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩০, ৮ সেপ্টেম্বর ২০২০

অরুণাচল থেকে নিখোঁজ ৫ ভারতীয় এখন চীনের হেফাজতে

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্ত রাজ্য অরুণাচল থেকে নিখোঁজ হওয়া পাঁচ তরুণের সন্ধান মিলেছে। তারা এখন চীনের হেফাজতে আছেন। ভারতীয় সেনাবাহিনী হটলাইনে যোগাযোগ করার পর চীনা সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এক টুইটার পোস্টে বলেন, ‘ভারতীয় সেনাবাহিনীর পাঠানো হটলাইন মেসেজের জবাব দিয়েছে চীনের পিএলএ (সেনাবাহিনী)। তারা নিশ্চিত করেছে যে অরুণাচল থেকে নিখোঁজ হওয়া তরুণরা তাদের হেফাজতে আছে।’ রেজিজু আরও জানান, সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে কীভাবে ওই তরুণদের ভারতের হাতে তুলে দেওয়া হবে, তা নিয়ে আলোচনা চলছে৷

শুক্রবার (৪ সেপ্টেম্বর) অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলার নাচোতে জঙ্গলের মধ্যে শিকারে গিয়েছিলেন কয়েকজন তরুণ। প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছ থেকে চীনা সেনা তাঁদের মধ্য থেকে পাঁচজনকে অপহরণ করে বলে অভিযোগ উঠে। ওই তরুণদের সঙ্গে থাকা আরও দুইজন কোনওক্রমে সেখান থেকে পালিয়ে এসে ঘটনার কথা পুলিশকে জানান। এর পরই ভারতীয় সেনার তরফে হটলাইনে চীনের সেনাবাহিনীকে বিষয়টি জানানো হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়