আন্তর্জাতিক ডেস্ক
বিস্ফোরণে আহত আফগান ভাইস প্রেসিডেন্ট
আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ
আফগানিস্তানের কাবুলে এক বিস্ফোরণের ঘটনায় হালকা আহত হয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। এই ঘটনায় অন্তত ছয়জনের মৃত্যু ও বারো জনের বেশি মানুষ আহত হয়েছেন।
দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপি বিষয়টি নিশ্চিত করেছে।
বিস্ফোরণের ঘটনার পর ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, ভাইস প্রেসিডেন্ট সালেহর বাঁ হাতটি ব্যান্ডেজে বাঁধা। জানিয়েছেন, নিজের নিরাপত্তা কর্মীদের প্রহরায় অফিসে যাচ্ছিলেন তিনি।
সালেহ বলেন, “আমি ভালো আছি। কিন্তু আমার বেশ কয়েকজন গার্ড আহত হয়েছেন। গাড়িতে আমার ছেলে আমার সঙ্গে ছিলেন। দুজনই ভালো আছি।”
“আমার মুখ ও হাত কিছুটা পুড়ে গেছে। বিস্ফোরণটা ভয়াবহ ছিল।”
আফগানিস্তান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আকমল সামসুর এএফপিকে বলেছেন, এ ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে। আরও আহত ১২ জনকে কাবুল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে এটা কী বোমা হামলা ও অন্য কিছু এ ব্যাপারে কিছু জানা যায়নি। তালেবানদের পক্ষ থেকেও জানানো হয়েছে, তারা এই হামলা চালায়নি। এছাড়া শহর অঞ্চলে কোনো হামলা না চালানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিও রয়েছে তালেবানদের।
ঘটনাস্থলে থাকা আব্দুল্লাহ নামে এক দোকানদার জানিয়েছেন, বিস্ফোরণে তার দোকানের জানালা উড়ে গেছে।
তিনি বলেন, “এ ঘটনায় গ্যাস সিলিন্ডার বিক্রি করা একটি দোকানেও আগুন লেগে যায়। সিলিন্ডারগুলো ফেটে পড়ে।”
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























