ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১০, ৯ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৫:১১, ৯ সেপ্টেম্বর ২০২০

জানুয়ারিতে ব্রাজিলের গণ টিকাদান কর্মসূচী শুরু

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণের দিক থেকে বৈশ্বিক তালিকায় বর্তমানে ব্রাজিলের অবস্থান তৃতীয়। আক্রান্ত সাড়ে ৪১ লাখ ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে ২০২১ সালের জানুয়ারিতে গণহারে জাতীয় টিকাদান কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে ব্রাজিল।

দেশটির ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী এদুয়ার্দো পাজুয়েলো বলেছেন, ‘ভ্যাকসিন প্রস্তুতকারকদের সঙ্গে আমরা চুক্তি স্বাক্ষর করছি এবং আশা করছি জানুয়ারিতে এই ভ্যাকসিন আমাদের কাছে পৌঁছে যাবে। আগামী বছরের জানুয়ারিতে আমরা সবাইকে ভ্যাকসিন দেয়া শুরু করব।’

ব্রাজিলের রাষ্ট্র পরিচালিত প্রতিষ্ঠান ওসওয়াল্ডো ক্রুজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভ্যাকসিন তৈরির কাজ করছে। প্রাথমিকভাবে এই ভ্যাকসিনের ১০০ মিলিয়নেরও বেশি ডোজ গ্রহণের পরিকল্পনা রয়েছে ব্রাজিল সরকারের।

ব্রাজিলে কভিড-১৯ রোগে এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৫১৭ জনের প্রাণ গেছে। দেশটিতে মোট আক্রান্ত ৪১ লাখ ৬৫ হাজার ১২৪ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়