বিশ্ব ডেস্ক
বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৯ লাখ ছাড়াল
বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ থামছে না। সারাবিশ্বে তাণ্ডব চালাচ্ছে ভাইরাসটি। বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা পৌনে তিন কোটি ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা নয় লাখ ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন প্রায় দুই কোটি মানুষ।
করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার দুপুর পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৭ লাখ ৬২ হাজার ৯৭ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯ লাখ ২ হাজার ৩১৫ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৯৮ লাখ ৪৫ হাজার ৮১০ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির সবকটি অঙ্গরাজ্যেই হানা দিয়েছে করোনা। যুক্তরাষ্ট্রের পরেই সংক্রমণে এগিয়ে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, পেরু, মেক্সিকো, কলম্বিয়া, চিলি এবং স্পেন।
সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬৫ লাখ ১৪ হাজার ৩৭৬ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৯৪ হাজার ৩৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৭ লাখ ৯৭ হাজার ১৭৩ জন।
ব্রাজিলকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে প্রতিবেশি দেশ ভারত। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ৭৪ হাজার ৩১৪ জন এবং মৃত্যু হয়েছে ৭৩ হাজার ৯৫৩ জনের।অন্যদিকে সুস্থ হয়ে উঠেছেন ৩৩ লাখ ৯৮ হাজার ৮৪৪ জন।
তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৪১ লাখ ৬৫ হাজার ১২৪ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৭ হাজার ৫১৭ জনের।সুস্থ হয়ে উঠেছেন ৩৩ লাখ ৯৭ হাজার ২৩৪ জন।
চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৪১ হাজার ৭ জন। এর মধ্যে মারা গেছেন ১৮ হাজার ১৩৫ জন।সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৫৬ হাজার ৪৫৮ জন।
সংক্রমণে ৫ম অবস্থানে থাকা পেরুতে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৯৬ হাজার ১৯০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩০ হাজার ১২৩ জন।সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ২৯ হাজার ৭৫১ জন।
প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৫ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৩ লাখ ২৯ হাজার ২৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৫৫২ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন দুই ২ লাখ ২৭ হাজার ৮০৯ জন।
আইনিউজ/এসপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























