আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৬:২৩, ৯ সেপ্টেম্বর ২০২০
শান্তিতে নোবেলের জন্য মনোনীত ট্রাম্প
ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতকে চুক্তির আওতায় আনতে মধ্যস্থতা করা ডোনাল্ড ট্রাম্প ২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন।
ট্রাম্পকে মনোনয়ন দিয়েছেন নরওয়ে পার্লামেন্টের সদস্য ক্রিশ্চিয়ান টাইব্রিং-জিজেডে। ‘বিশ্বব্যাপী সংঘাত নিরসনে ভূমিকা রাখার জন্য’ তিনি ট্রাম্পের প্রশংসা করেছেন।
যেকোনো জাতীয় সংসদ সদস্য, সাবেক নোবেলজয়ী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যরা যে কাউকে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিতে পারেন।
ট্রাম্পের মনোনয়ন নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি নরওয়ের নোবেল কমিটি।
টাইব্রিং-জিজেডে ২০১৬ সালে সংসদ সদস্য থাকার সময় ইসলামি সমালোচক বলে পরিচিত চলচিত্র নির্মাতা আয়ান হিরসি আলীকে মনোনয়ন দেন। তিনি অবশ্য নোবেল পাননি।
গত কয়েক দশকে এমন অনেকেই হুটহাট করে অনেক ব্যক্তিকে শান্তিতে নোবেলের জন্য মনোনয়ন দিয়েছেন। শেষ পর্যন্ত নির্দিষ্ট কয়েক জন যেতে পারেন সংক্ষিপ্ত তালিকায়।
টাইব্রিং-জিজেডের দাবি, ‘ট্রাম্প পৃথিবীর অনেক দেশে শান্তি ফিরিয়ে এনেছেন। সামনের বছর পুরস্কারটির জন্য তারই বিবেচিত হওয়া উচিত।’
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























