ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:০১, ৯ সেপ্টেম্বর ২০২০

রাফায়েলের উদ্বোধনীতে উপস্থিত থাকবেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী

রাফায়েল যুদ্ধবিমান

রাফায়েল যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীকে শক্তিশালী করতে ফ্রান্স থেকে কেনা অত্যাধুনিক যুদ্ধ বিমান রাফায়েলের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামীকাল বৃৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে উপস্থিত থাকবেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ফ্লোরেন্স পার্লি। এক প্রতিবেদনের  মাধ্যমে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।

গত ২৯ জুলাই ভারতে এই অত্যাধুনিক বিমানের প্রথম চালান এসে পৌঁছায়। এই চালানে মোট পাঁচটি বিমান ছিলো। এর মধ্যে তিনটি সিঙ্গেল সিটার এবং দুটি টুইন সিটার বিমান রয়েছে। বিমানগুলি আইএএফ- এর ১৭নং স্কোয়াড্রনের অংশ হিসাবে অন্তর্ভুক্ত করা হবে, যা ‘গোল্ডেন অ্যারোস’ নামেও পরিচিত।

প্রায় চার বছর আগে ভারত ফ্রান্সের সঙ্গে আইএএফে’র যুদ্ধ ক্ষমতা বাড়ানোর জন্য ৫৯ হাজার কোটি টাকার চুক্তিতে ৩৩৬ টি রাফায়েল জেট কেনার জন্য একটি সরকারী চুক্তি করেছিলো। নতুন এই বিমান প্রচুর শক্তিশালী অস্ত্র বহন করতে সক্ষম। এছাড়া এটি ইউরোপীয় ক্ষেপণাস্ত্র নির্মাতা এমবিডিএর থেকেও শক্তিশালী।

চীনের সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যে এই বিমান ভারতকে বাড়তি সুবিধা দিবে বলে দেশটির সরকার দাবি করেছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়