নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:৩১, ১০ সেপ্টেম্বর ২০২০
ভারতীয় বায়ুসেনায় যুক্ত হল স্বপ্নের রাফায়েল
ফাইল ফটো
অবশেষে ভারতীয় বায়ুসেনায় যুক্ত হলো স্বপ্নের রাফায়েল। অত্যাধুনিক অস্ত্রসম্ভারে পুরোপুরি সজ্জিত হওয়ার পর বৃহস্পতিবার সকালে হরিয়ানার অম্বালা বিমানঘাঁটিতে আনুষ্ঠানিক ভাবে সেগুলি ভারতীয় বায়ুসেনার কাজে যোগ দিল। বায়ুসেনার মুখপাত্র উইং কমান্ডার ইন্দ্রনীল নন্দীর বলেন, ‘‘ফরাসি যুদ্ধবিমানগুলি হরিয়ানার অম্বালার ১৭ নম্বর গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত হবে।’’
আর ভারতীয় বায়ুসেনার বহরে যুক্ত হওয়া ফরাসি যুদ্ধবিমান রাফাল লাদাখ সঙ্ঘাতের আবহে এক ভিন্ন মাত্রা যোগ করবে বলে মনে করছেন অনেকে।
আনন্দবাজার পত্রিকার এক খবরে বলা হয়, ভারতীয় বায়ুসেনার রীতি মেনেই সর্বধর্ম আরাধনা এবং সারাং অ্যারোবেটিক টিমের ‘এয়ার শো’ হয় ‘রাফাল অন্তর্ভুক্তি অনুষ্ঠানে’! ‘এয়ার শো’তে অংশ নিয়েছে রাফাল, জাগুয়ার, সুখোই-৩০, তেজস যুদ্ধবিমান এবং এমআই-১৭ ও ধ্রুব কপ্টার।
অম্বালার বায়ুসেনা ঘাঁটিতে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়ত, ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল আর কে এস ভদৌরিয়া এবং প্রতিরক্ষা সচিব অজয় কুমার, ফরাসি বিমানবাহিনীর উপপ্রধান এরিক অ্যটলে এবং রাফাল নির্মাতা সংস্থা দাসো অ্যাভিয়েশনের প্রতিনিধিরা।
উল্লেখ্য, গত ২৯ জুলাই হরিয়ানার অম্বালায় ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে অবতরণ করে পাঁচটি রাফাল। বিমানগুলি ফ্রান্স থেকে উড়িয়ে এনেছিলেন ভারতীয় বায়ুসেনার পাইলটরাই। অম্বালা ঘাঁটিতে তাঁদের স্বাগত জানিয়েছিলেন এয়ার চিফ মার্শাল স্বয়ং। গত বছরের অক্টোবরে ফ্রান্স সফরে গিয়ে রাজনাথ বোর্দোর রাফাল উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন। সেখানেই আনুষ্ঠানিক ভাবে প্রথম রাফাল বিমানের ‘চাবি’ পান রাজনাথ। দশেরায় রীতি মেনে অস্ত্র পুজো করে তিনি সওয়ার হন সেই যুদ্ধবিমানে।
২০১৬ সালে হওয়া ৫৯ হাজার কোটি টাকার চুক্তি অনুযায়ী ফান্স থেকে মোট ৩৬টি রাফাল বিমান কিনবে ভারত। বাকি ৩১টি এ দেশে পৌঁছবে ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে। ভারতীয় বায়ুসেনার দু’টি রাফাল স্কোয়াড্রনের মধ্যে প্রথমটির ঠিকানা হরিয়ানার অম্বালা। দ্বিতীয়টি হবে উত্তরবঙ্গের হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে। আগামী নভেম্বরে দ্বিতীয় দফায় আরও পাঁচটি রাফাল পৌঁছবে ভারতে।
জিএম ইমরান/ আইনিউজ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























