ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৪, ১০ সেপ্টেম্বর ২০২০

বৈরুতে আবার ভয়াবহ বিস্ফোরণ

লেবাননের রাজধানী বৈরুতের আরেকটি বন্দরে ফের বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বন্দরের শুল্কমুক্ত অঞ্চলে এ ঘটনাটি ঘটে। তবে অগ্নিকাণ্ডে হতাহত বা ক্ষয়ক্ষতির ব্যাপারে বিস্তারিত খবর জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আগের বিস্ফোরণের মতো এবারও পুরো আকাশ কালো ধোয়ায় ছেয়ে গেছে।

লেবাননের সেনাবাহিনী বলছে, বন্দরের শুল্কমুক্ত অঞ্চলের ওয়ারহাউস থেকে আগুনের শিখা জ্বলে উঠে।  ওই হাউসে তেল ও টায়ার রাখা ছিল। এরইমধ্যে সেনাবাহিনীর হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করেছে।

এর আগে গত ৪ আগস্ট প্রায় ৩ হাজার টন অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণে এই শহরে ১৯১ জন মানুষ প্রাণ হারান। গুঁড়িয়ে যায় অনেক ভবন।

নতুন ঘটনার পর বৈরুতের গভর্নর সাধারণ মানুষকে বন্দরের আশপাশে না যাওয়ার আহ্বান জানিয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়