আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:২২, ১০ সেপ্টেম্বর ২০২০
লাদাখ সীমান্তে পাহাড়ি যুদ্ধে দক্ষ বাহিনী পাঠাল ভারত
সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবে লাদাখের সংঘাতময় এলাকায় ভারত সরকার বিশেষ একটি বাহিনী পাঠিয়েছে, যারা পাহাড়ি এলাকায় যুদ্ধ করতে দক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যায় এই খবর দিয়েছে দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডে।
ভারতের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমটির কাছে দাবি করেন, ‘প্যাংগং লেকের উত্তর এবং দক্ষিণাঞ্চলে চীনা সেনাবাহিনীর গাড়ি এবং নতুন প্রতিরক্ষা ব্যবস্থা স্পষ্ট হয়েছে।’
ওই কর্মকর্তা বলছেন, ‘এরপরই ভারত সরকার অতিরিক্ত সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়।’
ভারতীয় গণমাধ্যম ‘নিজস্ব সূত্রের’ বরাত দিয়ে দাবি করেছে, চীন এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার সেনা ডেকেছে ঝুঁকিপূর্ণ এলাকায়।
গত মাসের ২৯ তারিখ থেকে নতুন করে লাদাখে সংঘাতের আবহ দেখা দেয়। তারপর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ায় বৈঠক করলেও পরিস্থিতির উন্নতি হয়নি। যথারীতি এক দেশ আরেক দেশকে দোষারোপ করছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়
























