আন্তর্জাতিক ডেস্ক
‘শাখারভ’ বিজয়ী কমিউনিটি থেকে বহিষ্কার সু চি
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ মানবাধিকারবিষয়ক পুরস্কার শাখারভ বিজয়ীদের কোনো কার্যক্রমে আর অংশ নিতে পারবেন না মিয়ানমারের স্টেট কাউন্সিলর এবং পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি।
রোহিঙ্গাদের প্রতি মিয়ানমার সেনাবাহিনীর আচরণ মেনে নেয়ায় বৃহস্পতিবার সু চিকে এই কমিউনিটি থেকে বহিষ্কারের কথা জানিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট বা ইপি।
১৯৯০ সালের আগের কার্যক্রমের জন্য সূ চি পুরস্কারটি পেয়েছিলেন বলে এখন প্রত্যাহারের সুযোগ নেই। তাই কমিউনিটি থেকে বহিষ্কার করা হয়েছে। এর অর্থ বিশ্বজুড়ে এই পুরস্কার বিজয়ীরা যে সম্মানজনক কার্যক্রমে অংশ নেন, সেখানে সূ চিকে আর ডাকা হবে না।
২০১৭ সালের আগস্টে মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানে নামে দেশটির সেনাবাহিনী। নির্বিচার হত্যা, ধর্ষণ, নির্যাতন থেকে বাঁচতে পরের কয়েক মাসে লাখ-লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এই ঘটনায় সু চির নীরব ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা সৃষ্টি করে। তাকে দেওয়া সম্মানজনক ডিগ্রি কেড়ে নেয় বহু খ্যাতনামা বিশ্ববিদ্যালয়। কানাডায় তার সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করে দেশটির পার্লামেন্ট।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























