নিজস্ব প্রতিবেদক
হ্যাকারদের টার্গেটে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন
ফাইল ফটো
মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টায় আছে হ্যাকাররা। আর এই তৎপরতায় যুক্ত আছে রাশিয়া, চীন ও ইরানের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকাররা। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট এই তথ্য জানিয়েছে।
মাইক্রোসফট বলছে, হ্যাকাররা যুক্তরাষ্ট্রের বর্তমান রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রতিপক্ষ ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন উভয়ের নির্বাচনী প্রচারশিবিরকে লক্ষ্যবস্তু করেছে বলে, শুক্রবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়।
মাইক্রোসফটের ভাষ্যমতে, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে যুক্ত ব্যক্তি ও গোষ্ঠীর ওপর গোপনে নজরদারির চেষ্টায় আছে রাশিয়া, চীন ও ইরানের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকাররা।
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডেমোক্রেটিক প্রচারশিবির রুশ হ্যাকিংয়ের শিকার হয়েছিল। সেই একই রুশ হ্যাকাররা এবারও হ্যাকিং প্রচেষ্টায় জড়িত বলে জানিয়েছে মাইক্রোসফট।
মাইক্রোসফট বলেছে, এটা স্পষ্ট যে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে বিদেশি গোষ্ঠী তাদের তৎপরতা জোরদার করেছে। ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন উভয়ের প্রচারশিবির সাইবার হামলাকারীদের নিশানায় রয়েছে।
মাইক্রোসফট এক বিবৃতিতে জানিয়েছে, স্ট্রন্টিয়াম নামের গোষ্ঠীর রুশ হ্যাকাররা দুই শতাধিক সংগঠনকে লক্ষ্যবস্তু করেছে। এই সংগঠনগুলোর কিছু আবার যুক্তরাষ্ট্রের দুই রাজনৈতিক দল রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির সঙ্গে যুক্ত।
একই সাইবার হামলাকারীরা যুক্তরাজ্যের রাজনৈতিক দলগুলোকে লক্ষ্যবস্তু করেছিল বলে জানিয়েছে মাইক্রোসফট।
স্ট্রন্টিয়াম নামের গোষ্ঠীটি ফেন্সি বিয়ার নামেও পরিচিত। তারা রুশ সামরিক গোয়েন্দা সংস্থার সাইবার হামলাকারী ইউনিট বলে অভিযোগ রয়েছে।
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ ওঠে। সেই অভিযোগ নিয়ে তদন্ত হয়। তদন্তে রুশ হস্তক্ষেপের বিষয়ে নানা তথ্য বেরিয়ে আসে।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এই নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের ব্যাপারে আগেই সতর্ক করেছে মার্কিন গোয়েন্দারা।
জিএম/ আইনিউজ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























