আন্তর্জাতিক ডেস্ক
সেই পাঁচ ভারতীয়কে ফেরত দিয়েছে চীন
কিছুদিন আগে অরুণাচল প্রদেশ থেকে পাঁচ ভারতীয়কে তুলে নিয়েছিল চীনের পিপল’স লিবারেশন আর্মি (পিএলএ)। জানা গেছে, তাদের ফেরত দিয়েছে চীন। দ্য অরুণাচল টাইমস জানিয়েছে, শনিবার সকালে ওই ৫ তরুণকে প্রত্যর্পণ করা হয়।
সংবাদমাধ্যমটি তাদের টুইটারে জানিয়েছে, সব আনুষ্ঠানিকতা শেষ করে ভারতীয় সেনা পাঁচজনকেই বুঝে নিয়েছে। তাদের ১৪ দিন কোয়ারেন্টাইন থাকতে হবে। এরপরে পরিবারের হাতে তুলে দেয়া হবে।
সংবাদমাধ্যমটি ৫ যুবকের নাম প্রকাশ করেছে: তনু বকর, প্রসাদ রিংলিং, নাগরু দিরি, দংতু ইবিয়া এবং তোচ সিংকাম।
চলতি মাসের শুরুতে কংগ্রেসের এক বিধায়ক দাবি করেন, আপার সুবানসিরি জেলার নাচোয় জঙ্গল থেকে যুবকদের তুলে নেয়া হয়।
নিনং ইরিং নামের ওই ভারতীয় রাজনীতিবিদ সেদিন বলেন, ‘চীনের পিপলস লিবারেশন আর্মি অরুণাচল প্রদেশের সুবানসিরি নাচো থেকে পাঁচজনকে অপহরণ করেছে। এটি এমন সময়ে ঘটেছে যখন রাজনাথ সিং রাশিয়া ও চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন। পিএলএ-র এই কাজ খুব ভুল বার্তা দিল।’
লাদাখ ও ডোকলামের পরে অরুণাচল প্রদেশেও চীনা সেনাবাহিনী আক্রমণ শুরু করেছে বলে দাবি কংগ্রেস বিধায়কের। তিনি বলেন, ‘চীনারা আবারও উপদ্রব শুরু করেছে। লাদাখ ও ডোকলামের মতো অরুণাচল প্রদেশেও আক্রমণ শুরু করেছে। প্রমাণিত হয়েছে যে তারা নিয়ন্ত্রণ রেখা ছাড়িয়ে আমাদের এলাকায় প্রবেশ করেছে।’
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























