ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৫, ১২ সেপ্টেম্বর ২০২০

আরব আমিরাতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত

ফাইল ছবি

ফাইল ছবি

আবারো করোনার সংক্রমণ বাড়ছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড সংখ্যক আক্রান্ত শনাক্ত হয়েছে।

শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গেল একদিনে দেশে ১ হাজার সাতজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে, যা দেশটিতে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর সর্বোচ্চ আক্রান্ত।

গত ৩ আগস্ট ১৬৪ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ার পর গত ছয় সপ্তাহ ধরেই আক্রান্তের সংখ্যা বাড়বাড়ন্ত ছিল। কর্তৃপক্ষের অভিযোগ, জনসাধারণ সামাজিক দূরত্বসহ কভিড-১৯ নিয়ন্ত্রণে অন্যান্য নিয়মগুলো মানছে না। ফলে আক্রান্ত বাড়ছে।

এর আগে আরব আমিরাতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ছিল ৯৯৪ জন, ২২ মে। এরপর থেকে সংক্রমণ কমতির দিকে যায় আরব উপসাগরীয় দেশটিতে।

সরকারি হিসেবে সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ হাজার ৮৪৯ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯৯ জনের। প্রায় ১ কোটি জনগণের দেশ আরব আমিরাতে অধিকাংশই বিদেশি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়