ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৭, ১২ সেপ্টেম্বর ২০২০

ভেনিজুয়েলায় মার্কিন গুপ্তচর আটক

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভেনিজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য ফ্যালকোনের ২টি তেল শোধনাগারের কাছ থেকে যুক্তরাষ্ট্রের এক গুপ্তচরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

টেলিভিশনে দেয়া এক ভাষণে মাদুরো জানান, বৃহস্পতিবার আমুয়ে ও কার্ডন তেল শোধনাগারের কাছ থেকে তাকে আটক করা হয়েছে। আটক গুপ্তচরের কাছ থেকে অস্ত্র এবং বিপুল পরিমাণ অর্থ পাওয়া গেছে বলেও জানান তিনি।

মাদুরো বলেন, ওই গুপ্তচর ইরাকের সিআইএ ঘাঁটিতে মেরিন হিসেবে কর্মরত ছিলেন। তবে তাকে কিভাবে ধরা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।

পৃথক এক বিবৃতিতে মাদুরো জানান, সম্প্রতি ভেনিজুয়েলার উত্তরে অবস্থিত কারাবোবো রাজ্যের এল প্যালিটো তেল শোধনাগারে বিস্ফোরণ ঘটানোর একটি চক্রান্ত ধ্বংস করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

এ প্রসঙ্গে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র।

সূত্র- বিবিসি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়