আন্তর্জাতিক ডেস্ক
ফের শুরু হচ্ছে অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল
এক স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ায় বন্ধ রাখা হয়েছিল যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং ফার্মাসিউটিক্যালস কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা যৌথভাবে করোনার যে টিকা তৈরি করছে তার তৃতীয় ধাপের ট্রায়াল।
তবে আবারও ভ্যাকসিনটি চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে ফিরেছে বলে যুক্তরাজ্যের মেডিসিন হেলথ রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে অক্সফোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাজ্য জুড়ে ক্লিনিক্যাল সাইটগুলোতে করোনা ভ্যাকসিনটির ট্রায়াল চলবে।
প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল সাফল্যের সঙ্গে শেষ করে তৃতীয় পর্যায়ে এসেছিল অক্সফোর্ডের ভ্যাকসিন। কিন্তু এই পর্যায়ে এসে সমস্যা দেখা দেয়।
একজন ব্রিটিশ অংশগ্রহণকারী ‘অজ্ঞাত অসুস্থতায়’ পড়ায় অক্সফোর্ডের ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল সাময়িকভাবে স্থগিত করে অ্যাস্ট্রাজেনেকা।
যত দেশে ভ্যাকসিনটির ট্রায়াল চলছে সব জায়গায়ই স্থগিত রাখা হয় এবং স্বাধীন পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়। সেই কমিটির সিদ্ধান্তের পর পুনরায় ট্রায়ালে ফিরে এসেছে ভ্যাকসিনটি।
এক বিবৃতিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানায়, বিশ্বজুড়ে ১৮ হাজারের মতো মানুষ ভ্যাকসিনটির ট্রায়ালে যুক্ত আছে। বিশাল এ ট্রায়ালে কিছু মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে আমরা আশা করেছিলাম। আমরা প্রত্যেকটি কেস সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যত্ন সহকারে এর মূল্যায়ন নিশ্চিত করা হচ্ছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























