আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রে দাবানল: মৃত্যু বেড়ে ৩০
যুক্তরাষ্ট্রে ওয়েস্ট কোস্ট এলাকায় ছড়িয়ে পড়া দাবানল কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এর সাথে দাবানলে মৃতের সংখ্যা বেড়েই চলেছে।
বিবিসি’র খবরে বলা হয়েছে, দাবানলে পুড়ে ওরেগন, ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটন এলাকায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জন ছাড়িয়েছে।
শুধু ওরেগনেই কয়েক ডজন মানুষ এখনো নিখোঁজ। জরুরি বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, দাবানলের কারণে অঙ্গরাজ্যটিতে ‘ব্যাপক মৃত্যুর ঘটনা’ ঘটতে পারে।
গত তিন সপ্তাহ ধরে ওরেগন, ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটনে দাবানলের বিস্তৃতি বাড়ছেই। এর মধ্যে কয়েক মিলিয়ন একর বনভূমি পুড়ে ছারখার হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার বাড়িঘর। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে অনেক মানুষ।
দাবানলে ওরেগনে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ জনের। আর ক্যালিফোর্নিয়ায় ১৫ আগস্টের পর থেকে মৃত্যু হয়েছে ২২ জনের। দাবানলে আক্রান্ত এলাকার পরিস্থিতি দেখতে সোমবার ওয়েস্ট কোস্ট পরিদর্শনে যাবেন ট্রাম্প।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























