আন্তর্জাতিক ডেস্ক
ভারতে একদিনে প্রায় ৯৫ হাজার করোনা শনাক্ত
ভারতে করোনার সংক্রমণ লাফীয়ে লাফিয়ে বাড়ছে। বর্তমানে করোনার হটস্পটে পরিণত হয়ে উঠেছে দেশটি। দেশটিতে এ নিয়ে চার দিন ৯৫ হাজারের আশপাশে রয়েছে দৈনিক শনাক্তের সংখ্যা।
রোববার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৪ হাজার ৩৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৫৪ হাজার ৩৫৭ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে ১ হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে ৭৮ হাজার ৫৮৬ জনের।
এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩৭ লাখ ২ হাজার ৫৯৬ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৯ লাখ ৭৩ হাজার ১৭৫ জন।
বৈশ্বিক তালিকায় করোনা সংক্রমণ ও মৃত্যুতে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। প্রথম স্থানে থাকা যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ৬৬ লাখ সাড়ে ৭৬ হাজার ছাড়িয়েছে। দেশটিতে মারা গেছে ১ লাখ ৯৮ হাজারের বেশি করোনা রোগী।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























