আন্তর্জাতিক ডেস্ক
নেপালে সকল ভিসা সার্ভিস চালু
করোনাভাইরাসের কারণে প্রায় এক মাস বন্ধ থাকার পর রোববার থেকে সকল ভিসা সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে নেপালের ইমিগ্রেশন বিভাগ।
একজন স্টাফের শরীরে করোনা শনাক্তের পর গত ১০ আগস্ট ভিসা সার্ভিস বাতিল করে নেপালের ইমিগ্রেশন বিভাগ। শনিবার এই বিভাগের তথ্য কর্মকর্তা রাম চন্দ্র তিওয়ারি বলেন, ভিসা সার্ভিস পুনরায় চালুর কারণে নেপালে অবস্থানরত বিদেশিরাই মূলত উপকৃত হবেন।
রাম চন্দ্র তিওয়ারি জানান, বিমানবন্দরে বিদেশিদের জন্য এরাইভাল ভিসা সার্ভিসও চালু করা হবে। ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, বিদেশি পাসপোর্টধারী ১০ হাজারেরও বেশি লোক বর্তমানে নেপালে অবস্থান করছে।
বিভাগটি আরও বলছে, মহামারি পরিস্থিতির কারণে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত কোন ফি ও ক্ষতিপূরণ ছাড়াই তারা বিদেশিদের ভিসা সার্ভিস দেবে। কিন্তু অন্যদের ১৫ ডিসেম্বর পর্যন্ত টুরিস্ট ফি দিয়ে ভিসা নবায়ন করতে হবে।
উল্লেখ্য, শনিবার পর্যন্ত নেপালে ৫৩ হাজার ১২০ জন করোনায় আক্রান্ত এবং মোট ৩৩৬ জন মারা গেছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























