আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৭:১৬, ১৩ সেপ্টেম্বর ২০২০
হঠাৎ ধূলিঝড়ে আচ্ছাদিত আঙ্কারা
শনিবার তুরস্কের রাজধানী আঙ্কারাতে হঠাৎ করেই ধেয়ে এল ব্যাপক ধূলি ঝড়। ব্যাপক শক্তিশালী এই ধূলোর ঝড়ে অনেকেই আহত হয়েছেন বলে জানিয়েছেন শহরের কর্মকর্তারা।
আঙ্কারার মেয়রের অফিস থেকে শেয়ার করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে ঝড়ের মুহূর্ত। ২৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, এগিয়ে আসছে ধুলোর ঝড়, কয়েক মুহূর্তের মধ্যেই সমস্ত বিল্ডিং এর ওপরে আছড়ে পরে সব একেবারে আচ্ছাদিত করে দেয়।
তুর্কি জেনারেল ডিরেক্টর অফ মেটিরিওলজির পোস্ট করা অন্য একটি ভিডিওতে দেখা গেছে, শহরের সব বাড়িগুলোকে গ্রাস করেছে ধুলোর ঝড় এবং বজ্রপাতও হচ্ছে।
উল্লেখ্য, গত মাস থেকেই দাবদাহ ও খরার মধ্যে দিয়ে যাচ্ছে আঙ্কারা। আরও বেশ কিছুক্ষণ ওই ধুলোর ঝড় অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
আঙ্কারার গভর্নর ভিসিপ সাহিন টুইটারে জানিয়েছেন, পোলাতলী ও আশেপাশের জেলাগুলিতে প্রবল হাওয়ার জেরে ৬ নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রাজধানীতে ধূলিঝড়ের পরে পার্শ্ববর্তী শহর কিরিক্কালের জন্যও সতর্কবার্তা জারি করা হয়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























