আন্তর্জাতিক ডেস্ক
চুল কাটিয়ে নাপিতকে ৬০ হাজার রুপি দিলেন মন্ত্রী
সংগৃহীত ছবি
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের খাণ্ডাওয়া জেলার গুলিমালের বাসিন্দা রোহিদাস নিজের একটি সেলুন খোলার জন্য রাজ্যের বনমন্ত্রী বিজয় শাহের কাছে আবেদন করেন। রোহিদাসের কাছে চুল কাটিয়ে তাকে সেলুন খোলার জন্য ৬০ হাজার রুপি দিয়েছেন ওই মন্ত্রী।
গত বৃহস্পতিবার মধ্যপ্রদেশের একটি অনুষ্ঠানে যোগ দেন বনমন্ত্রী বিজয় শাহ। সেখানেই আর্থিক সাহায্য চাওয়া রোহিদাসকে তার দক্ষতা প্রদর্শনের জন্য ওই অনুষ্ঠানের মঞ্চে আহ্বান জানান তিনি। মঞ্চে উঠে রোহিদাসকে মন্ত্রীর চুল কাটতে ও দাড়ি শেভ করে দিতে বলে হয়। মুখে মাস্ক পরে মঞ্চে উঠে মন্ত্রী চুল কেটে ও দাড়ি শেভ করে দেয় রোহিদাস। তার এই কাজে খুশি হয়ে তাকে ৬০ হাজার রুপি দেন মন্ত্রী বিজয় শাহ।
পিটিআইকে মন্ত্রী বলেন, মহামারি করোনার বিধিনিষেধের কারণে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন এসব মানুষ। গত কয়েক মাস ধরে বেকার রয়েছেন তারা। মানুষের আশঙ্কা সেলুনে গেলে তারা সংক্রমিত হতে পারেন। তবে আমি তাদের আশ্বস্ত করতে চেয়েছিলাম যে, সাবধানতা অবলম্বন করা হলেই নাপিতের কাছ থেকে চুল কাটা নিরাপদ।
সূত্র- টাইমস নাউ নিউজ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























