ডেস্ক নিউজ
সংক্রমণ-মৃত্যুতে ভারতের ধারেকাছে নেই কোনো দেশ
প্রাণঘাতী করোনাভাইরাসের (কভিড-১৯) মারাত্মক হটস্পট এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ ভারত। দৈনিক শনাক্ত এবং মৃত্যুতে দেশটির ধারেকাছে নেই এখন কোনো দেশ।
ওয়ার্ল্ডো মিটারের সোমবার সকালের তথ্য অনুযায়ী, বৈশ্বিক তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৯৩ হাজার ২১৫ জন।
একই সময়ে তালিকায় এক নম্বরে থাকা যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছে ৩১ হাজার ৮৫৭ জন। আর তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে শনাক্ত হয় ১৪ হাজার ৫৯৭ জন।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ১৪০ জনের। একই সময়ে যুক্তরাষ্ট্রে ৩৯২ জন আর ব্রাজিলে ৩৮৯ জন মারা যান।
করোনার বৈশ্বিক সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে মোট শনাক্ত দাঁড়িয়েছে ৪৮ লাখ ৪৫ হাজার ৩ জনে। মৃত্যুতে তৃতীয় স্থানে থাকা দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৭৯ হাজার ৭৫৪ জন।
এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ২ কোটি ৯১ লাখ ৮২ হাজারে দাঁড়িয়েছে। মৃত্যু ছাড়িয়ে গেছে ৯ লাখ ২৮ হাজার। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ১০ লাখ ২৭ হাজারের বেশি।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























