ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২২, ১৪ সেপ্টেম্বর ২০২০

ইউরোপে অক্টোবর-নভেম্বরে করোনায় মৃত্যু বাড়বে

ফাইল ছবি

ফাইল ছবি

ইউরোপে অক্টোবর ও নভেম্বর মাসে করোনাভাইরাসে দৈনিক মৃত্যুর সংখ্যা বাড়বে বলে পূর্বাভাস দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচও’র ইউরোপ শাখার পরিচালক হান্স ক্লুগ সোমবার এ কথা বলেছেন।

তিনি বলেন, ‘পরিস্থিতি আরও কঠিন হবে। অক্টোবর ও নভেম্বরে আমরা আরও মৃত্যু দেখবো।’

ইতোমধ্যে ইউরোপে করোনার দ্বিতীয় ধাপের (সেকেন্ড ওয়েব) সংক্রমণ শুরু হয়েছে। ফ্রান্সে দৈনিক সংক্রমণ ১০ হাজারের গণ্ডি ছুঁয়েছে। সংক্রমণ বেড়েছে যুক্তরাজ্যেও।

এদিকে উদ্বেগ সত্ত্বেও ছয় মাস পর স্কুল খুলে দিয়েছে ইউরোপে একসময়ে করোনার অন্যতম হটস্পট ইতালি। দেশটিতে করোনায় সাড়ে ৩৫ হাজারের বেশি মানুষ মারা যায়।

করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ২ কোটি ৯১ লাখ ৮২ হাজারে দাঁড়িয়েছে। মৃত্যু ছাড়িয়ে গেছে ৯ লাখ ২৮ হাজার। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ১০ লাখ ২৭ হাজারের বেশি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়