ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৬, ১৪ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৬:৫৭, ১৪ সেপ্টেম্বর ২০২০

টানা বৃষ্টিতে নেপালে ভূমিধস,মৃত্যু ১২

কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে নেপালে ভূমিধসের ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও ২১ জন। বিষয়টি নিশ্চিত করেন নেপাল সরকারের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুরারি ওয়াস্তি।

তিনি বলেন, ভূমিধসে  ১০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ২১ জন। এ ছাড়া উত্তর-পশ্চিমে দুজনের মৃত্যু হয়েছে। 

এ কর্মকর্তা আরও জানান, ভোর হওয়ার আগেই এ ভূমিধসের ঘটনা ঘটে। ফলে মানুষ নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ পাননি।

নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে বলে খবরে বলা হয়েছে।

চলতি বছর ভূমিধসের ঘটনায় বারবার সংবাদ শিরোনাম হয় সিন্ধুপালচোক জেলা। অন্তত ১৭ বার ভূমিধসের ঘটনা ঘটেছে সীমান্ত জেলাটিতে। ২০২০ সালে ভূমিধসের ঘটনায় অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে অঞ্চলটিতে।

আইনিউজ/এসপি

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়