ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৫, ১৪ সেপ্টেম্বর ২০২০

চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পদত্যাগ করছেন

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই পদত্যাগ করছেন দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টেরি ব্রানস্ট্যাড।

সোমবার একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ব্রানস্ট্যাড চীন ছাড়বেন।

তিন বছরেরও বেশি সময়ে ধরে চীনে মার্কিন দূতাবাসে দায়িত্বরত আছেন ব্রান্সট্যাড। শক্তিধর দুই দেশের মধ্যে একাধিক ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে ব্রান্সট্যাডের পদত্যাগের বিষয়টি প্রকাশ্যে এলো।

বেশ কিছু বিষয়ে চীন ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব বর্তমানে চরম আকার ধারণ করেছে। এ পরিস্থিতির মধ্যেই শুক্রবার চীন সরকার ঘোষণা দেয় যে, যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক ও কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে বেইজিং।

সেপ্টেম্বরের শুরুতে চীনা কূটনীতিক ও কর্মকর্তাদের ওপর একই ধরনের পদক্ষেপ নিয়েছিল ওয়াশিংটন।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক টুইটার পোস্টে মার্কিন জনগণের প্রতি দায়িত্ব পালনের জন্য ব্রান্সট্যাডকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, চীনের সঙ্গে কূটনীতিতে কয়েক দশকের অভিজ্ঞতা রাষ্ট্রদূত ব্রান্সট্যাডকে এ ক্ষেত্রে সবচেয়ে দক্ষ ব্যক্তিতে পরিণত করে। ফলে মার্কিন প্রশাসনের প্রতিনিধিত্ব করতে প্রেসিডেন্ট ট্রাম্প তাকেই পছন্দ করেছিলেন।

তবে ব্রান্সট্যাডের দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে পম্পেও কোনো ঘোষণা দেননি বা এ সংক্রান্ত কিছু বলেননি তিনি।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়