আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৩৫
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল ক্রমেই ভয়ঙ্কর রুপ ধারণ করছে। দেশটির ওরেগন, ওয়াশিংটন ও ক্যালিফর্নিয়াসহ মোট ১২টি অঙ্গরাজ্যজুড়ে চলা এই দাবানলে প্রতিদিনই বেড়ে চলেছে ক্ষয়-ক্ষতির পরিমাণ ও প্রাণহানির সংখ্যা।
মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডের প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে ছড়িয়ে পড়া একশোটিরও বেশি দাবানলে এখন পর্যন্ত মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর খবর এসেছে ক্যালিফোর্নিয়া থেকে। অঙ্গরাজ্যটিতে ২৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ওরেগনে ১০ জন এবং ওয়াশিংটনে একজন মারা গেছেন।
বাড়ি থেকে শেষ মুহূর্তে বেরোতে না পেরেই পুড়ে মারা গিয়েছেন অনেকে। কিন্তু মৃত্যুর থেকেও প্রশাসনকে এখন বেশি ভাবাচ্ছে নিখোঁজের সংখ্যা। ওরেগনে এখনো পর্যন্ত খোঁজ নেই বহু বাসিন্দার। ফলে মৃতের সংখ্যা আরো অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে টানা কয়েকদিনের আগুনে বাতাস বিষাক্ত হয়ে উঠেছে পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোর। স্বাভাবিক ভাবে শ্বাস নিতে পারছেন না বহু মানুষ। ওরেগনের বিভিন্ন এলাকায় দরজায় মোটা তোয়ালে ভিজিয়ে রেখে ধোঁয়া আটকাতে হচ্ছে।
পোর্টল্যান্ডসহ বেশ কয়েকটি শহরে মোট ৪০ হাজার মানুষকে বাড়ি-ঘর ছেড়ে যেতে হয়েছে। গভর্নর কেট ব্রাউন জানিয়েছেন, যে কোনও সময়ে বাড়ি খালি করার নির্দেশ দেয়া হয়েছে আরো পাঁচ লাখ বাসিন্দাকে। কারণ রিভারসাইড এবং বিচি ক্রিকের আগুন একে অপরের দিকে এগোচ্ছে। দু’টি মিশে গেলে তার পরণতি ভয়াবহ হতে পারে।
হোয়াইট হাউস জানিয়েছে, আগামীকাল ক্যালিফোর্নিয়া গিয়ে নিজে পরিস্থিতি খতিয়ে দেখবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত দু’দিনে সেখানে ৪ থেকে বেড়ে দাবানলের সংখ্যা দাঁড়িয়েছে মোট ২৮টি। ৪ হাজার ৩৭৫ বর্গ মাইল এলাকা জ্বলে পুড়ে নষ্ট হয়েছে সেখানে। মোট ১৬ হাজার দমকলকর্মী নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে আগুন নেভাতে ব্যস্ত।
উদ্ধারকারী দলগুলো অবশ্য জানিয়েছে, দু’দিন আগে ক্যালিফোর্নিয়ায় আকাশে যে কমলা আভা দেখা দিয়েছিল, তার জেরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে। যা আগুন আয়ত্তে আনতে সাহায্য করছে অনেকখানি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























