আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৮, ১৫ সেপ্টেম্বর ২০২০
ভারতে করোনায় মৃত্যু ৮০ হাজার ছাড়াল
চব্বিশ ঘণ্টার হিসেবে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা খানিকটা কমেছে। তবে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৯ লাখ, মৃত্যু ৮০ হাজারেরও বেশি।
মঙ্গলবার সকালে প্রকাশিত মেডিকেল বুলেটিনে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৮৩ হাজার ৮০৯ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। মৃত্যু হয়েছে ১ হাজার ৫৪ জনের। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮০ হাজার ৭৭৬।
নতুন সংক্রমণে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪৯ লাখ ৩০ হাজার ২৩৭ জন। চিকিত্সাধীন রয়েছেন ৯ লাখ ৯০ হাজার ৬১ জন, সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৫৯ হাজার ৪০০ জন।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১০ লাখ ৭২ হাজার ৮৪৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
তবে মোট সুস্থতার সংখ্যার নিরিখে ব্রাজিলকে পেছনে ফেলে বিশ্বের মধ্যে শীর্ষ স্থানে উঠে এসেছে ভারত।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়
























