আন্তর্জাতিক ডেস্ক
ভিয়েতনামে পুলিশ হত্যা: ২ ভাইয়ের মৃত্যুদণ্ড
ভিয়েতনামে চলতি বছরের জানুয়ারিতে ভূমি বিরোধকে কেন্দ্র করে তিন পুলিশ হত্যার ঘটনায় দুই ভাইকে ফাঁসির আদেশ দিয়েছে রাজধানী হ্যানয়ের একটি আদালত। বিচারে আরো ২৭ ব্যক্তিকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড থেকে শুরু করে ১৫ মাসের প্রবেশন দেয়া হয়েছে।
জানা গেছে, প্রবেশনের সময় তারা কারাগারের বাইরে থাকলেও পর্যবেক্ষণে রাখা হবে, প্রবেশনের শর্ত ভাঙলে তাদের কারাগারে পাঠানো হবে বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
আদালতের রায়ে বলা হয়েছে, লে ডিন কং ও তার ছোট ভাই লে ডিন চাক পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে মূলপরিকল্পনাকারীর ভূমিকা পালন করেছিলেন। তাদের বাবা, ৮৪ বছর বয়সী অবসরপ্রাপ্ত স্থানীয় কর্মকর্তা লে ডিন কিন পুলিশের গুলিতে মারা যান।
সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, রাজধানী থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে সামরিক বাহিনীর একটি বিমান ক্ষেত্রের পাশে জমি অধিগ্রহণ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে গ্রামবাসীদের বিরোধ শুরু হয়। অধিগ্রহণ করা ওই জমি ঘিরে দেয়াল তোলার সময় গ্রামবাসীরা বাধা দেয়, কিন্তু কর্তৃপক্ষ নির্মাণকাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এরই এক পর্যায়ে ৯ জানুয়ারি ভোরে প্রায় তিন হাজার পুলিশ কর্মকর্তা ডং তাম গ্রামে প্রবেশ করে অভিযান শুরু করার পর গ্রামবাসীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।
এই অভিযান ও পরবর্তী ঘটনাবলীতে স্থানীয় একজন জনপ্রিয় নেতার মৃত্যুকে ঘিরে ভিয়েতনামজুড়ে ব্যাপক বিতর্ক দেখা দেয়।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























