আন্তর্জাতিক ডেস্ক
‘আমাদের জওয়ানরা বেইজিংকে উপযুক্ত জবাব দিয়েছে’
ফাইল ছবি
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ দাবি করছেন, বিতর্কিত লাদাখ সীমান্তে ভারতীয় জওয়ানরা চীনা সেনাদের উপযুক্ত জবাব দিয়েছে। পূর্ব লাদাখ পরিস্থিতি নিয়ে সোমবার লোকসভায় দেওয়া বিবৃতিতে তিনি এমন দাবি করেন বলে জানায় আনন্দবাজার।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ইতিহাসের ওপর ভিত্তি করে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে যে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) নির্ধারিত হয়েছে, চীন সেটা মানতে চায় না। এ জন্যই লাদাখে আমরা অগ্নিপরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি।’
ভারতীয় সেনার উচ্ছ্বসিত প্রশংসা করে তিনি বলেন, ‘আমাদের জওয়ানরা বেইজিংকে উপযুক্ত জবাব দিয়েছে। গালওয়ানে সংঘর্ষে ভারতের ২০ জওয়ানের মৃত্যু হয়েছে। কিন্তু চীনের পক্ষে তার চেয়ে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।’
রাজনাথ বলেন, ‘আবার যেখানে সংযম দেখানোর দরকার, জওয়ানরা সেখানে সংযম ও ধৈর্য দেখিয়েছে। এই শৃঙ্খলা ও শৌর্যের জন্য শুধু সংসদ নয়, সারা দেশবাসীর ভারতীয় সেনার পাশে দাঁড়ানো উচিত।’
চীনের ‘আগ্রাসনের জবাব’ দিতে ভারতও সেনা ও রসদ মজুত বাড়িয়েছে জানিয়ে তিনি বলেন, ক্রমাগত আগ্রাসনের চেষ্টা ও স্থিতাবস্থা নষ্ট করার বেইজিংয়ের এই প্রয়াস বিভিন্ন সমঝোতা, চুক্তি ও প্রকৃত নিয়ন্ত্রণরেখায় নির্দিষ্ট প্রোটোকল বিরোধী।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, ‘আগামী দিনেও সেনা তথা ভারত সরকার সর্বদা যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে।’
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























