আন্তর্জাতিক ডেস্ক
নভেম্বর-ডিসেম্বরে বাজারে আসবে চীনের ভ্যাকসিন
ফাইল ছবি
গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়েছে করোনাভাইরাস। ভাইরাসটিতে বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলের ২ কোটি ৯৪ হাজারের বেশি মানুষকে আক্রান্ত করেছে। অন্যদিকে এই ভাইরাসের কোনো ভ্যাকসিন এখনো আবিষ্কার হয় নি।
যদিও বিশ্বজুড়ে করোনাভাইরাসের ভ্যাকসিন বাজারে নিয়ে আসার জোর চেষ্টা চলছে। যুক্তরাজ্য, রাশিয়াসহ কয়েকটি দেশের ভ্যাকসিনের ট্রায়ালের শেষ পর্যায়ে রয়েছে। সম্প্রতি রাশিয়া একটি ভ্যাকসিন ব্যবহার উপযোগী বলে ঘোষণা দিয়েছে।
এবার চীন জানিয়েছে আগামী নভেম্বর নাগাদ করোনাভাইরাসের ভ্যাকসিন বাজারে নিয়ে আসবে দেশটি। খবর এনডিটিভি, দ্য ফাইনেনসিয়াল এক্সপ্রেস।
চীনে এ পর্যন্ত চারটি করোনাভাইরাস ভ্যাকসিন প্রস্তুতের প্রক্রিয়া চলছে। এর মধ্যে তিনটি ভ্যাকসিন জরুরি পরিষেবায় কর্মরত কর্মীদের শরীরে প্রয়োগ করা হয়েছে। চীনের দাবি— এ বছরের নভেম্বর বা ডিসেম্বরের শুরুতে এই তিন ভ্যাকসিন বাজারে আসবে। চিনা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডসি)-র কর্মকর্তা গুইঝেন হু এক টেলিভিশন সাক্ষাতকারে এমন তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ভ্যাকসিনগুলোর তৃতীয় ধাপের ট্রায়াল সফলতার সঙ্গেই চলছে। এখন পর্যন্ত কোনো অস্বাভাবিক লক্ষণ লক্ষ্য করা যায়নি। আশা করি আগামী নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতে এসব ভ্যাকসিন বাজারে চলে আসবে।
উল্লেখ্য, চীনের ন্যাশনাল ফার্মাকিউটিক্যাল গ্রুপ (সিনোফার্ম) এবং যুক্তরাষ্ট্রের সংস্থা সিনোভ্যাক বায়োটেক এই তিন ভ্যাকসিন প্রস্তুত করছে। অন্য একটি ভ্যাকসিন প্রস্তুত করছে ক্যানসিনো বায়োলজিক্স। এ প্রতিষ্ঠানের ভ্যাকসিন চীনের সেনাবাহিনীর সদস্যদের শরীরের প্রয়োগ করে ট্রায়াল চলছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























