আন্তর্জাতিক ডেস্ক
হারিয়ে যাওয়া ফোনে বানরের সেলফি!
হারিয়ে যাওয়া ফোন খুঁজে পেয়ে খুশি হওয়ার বদলে অবাকই হলেন সেটির মালিক; সেই ফোনে দেখেন বানরের সেলফি আর ভিডিওতে পূর্ণ।
বিবিসি জানায়, মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যে সম্প্রতি এ ঘটনা ঘটেছে। ফোনটি মালিক জ্যাক্রিডজ রোডজি কম্পিউটার বিজ্ঞানের ফাইনাল বর্ষের শিক্ষার্থী।
গত শনিবার বেলা ১১টার দিকে বাড়িতে ঘুম থেকে উঠে নিজের স্মার্টফোনটি খুঁজে পাচ্ছিলেন না ২০ বছর বয়সী রোডজি।
তিনি জানান, বাড়িতে কোনও ধরনের চুরি-ডাকাতির চিহ্ন ছিল না। ফোনটা যেন বেমালুম গায়েবই হয়ে গিয়েছিল। পরদিন বিকেল পর্যন্ত খুঁজেও ফোনটি পাননি তিনি।
রোববার তার বাবা বাড়ির বাইরে বের হলে একটি বানর দেখতে পান। এ সময় রোডজির ফোনে কল দিয়ে দেখেন তিনি, খেয়াল করেন কাছেই কোথাও ফোনটি বাজতে থাকে। পরে তিনি জঙ্গলের পেছনের দিকে তালগাছের নিচে পাতায় ঢাকা অবস্থায় ফোনটি খুঁজে পান।
স্মার্টফোনটি পেয়ে রোডজির চাচা মজা করে বলেন, ফোনে চোরের ছবি থাকতে পারে। পরে ফোনটির ফটো গ্যালারি চেক করলে শুধু বানরের ছবি ও ভিডিও দেখতে পান, যার মধ্যে বানরের সেলফিও ছিল।
এর মধ্যে দিয়ে বেরিয়ে আসে বানরটিই রোডজির ঘরে ঢুকে ফোনটি নিয়ে গিয়েছিল।
রোডজি রোববার টুইটারে বানরের তোলা সেই সেলফি আর ভিডিও প্রকাশ করেন। ক্যাপশনে তিনি লেখেন, শতাব্দীতে হয়তো একবারই এমন দৃশ্য দেখতে পাবেন।
পরে মালয়েশীয় তরুণের সেই পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।
ভিডিওতে দেখা যাচ্ছে, শনিবার দুপুরে ফোনটি খাওয়ার চেষ্টা করছে একটি বানর। ফোনের দিকে তাকিয়ে থাকা বানরটির পেছনে সবুজ গাছপালা দেখা যাচ্ছে। সেখানে পাখির কিচিরমিচিরও শোনা যাচ্ছিল।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























