ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫০, ১৬ সেপ্টেম্বর ২০২০

রাজস্থানে নৌকা ডুবে প্রাণ হারালেন ১৪ তীর্থ যাত্রী

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের রাজস্থানের চম্বল নদীতে একটি বড় নৌকা ডুবির ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতরা সকলেই তীর্থ যাত্রী ছিলেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

জানা গেছে, বুধবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে রাজস্থানের কোটায় এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

দুর্ঘটনার শিকার নৌকাটিতে প্রায় ৪০ জন তীর্থ যাত্রী এবং ১৪টি মটরসাইকেল ছিলো। নিখোঁজ যাত্রীদের খোঁজে চলছে তল্লাশি চালাচ্ছে দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কোটার পুলিশ সুপার শরদ চৌধুরী জানান, নদীতে নৌকাটি উল্টে যাওয়ার পর ২০-২৫ জন তীর্থযাত্রী সাঁতরে পাড়ে ওঠেন। নৌকায় বেশ কয়েকজন মহিলা ও শিশুও ছিল। বুন্দি জেলার ইন্দরগড়ে কমলেশ্বর মহাদেব মন্দিরে দর্শনের জন্য যাচ্ছিলেন এই পূণ্যার্থীরা।

সূত্র-এই সময়

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়