আন্তর্জাতিক ডেস্ক
ভারতকে করোনা ভ্যাকসিনের ১০ কোটি ডোজ দেবে রাশিয়া
ফাইল ছবি
ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা ডাঃ রেড্ডির ল্যাবরেটরিজকে করোনাভাইরাসের স্পুটনিক-৫ ভ্যাকসিনের ১০ কোটি ডোজ সরবরাহ করতে সম্মত হয়েছে রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিল।
রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের সঙ্গে (আরডিআইএফ) ভারতীয় ওষুধ প্রস্তুতকারীদের এই ভ্যাকসিনের ৩০০ মিলিয়ন ডোজ তৈরির চুক্তিতে পৌঁছার পরেই রেড্ডির সঙ্গে এই চুক্তি হয়।
বুধবার এক বিবৃতিতে আরডিআইএফ জানিয়েছে, ভারতের শীর্ষ ওষুধ সংস্থাগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে ডাঃ রেড্ডির সংস্থাটি। ভারতে স্পুটনিক-৫ ভ্যাকসিনের তৃতীয় ধাপের ক্লিনিকাল ট্রায়ালে সহায়তা এবং বণ্টনে দেশটির ওষুধ প্রস্তুতকারী সংস্থা ডাঃ রেড্ডি ল্যাবরেটরির সঙ্গে চুক্তি করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ভারতে সফল ট্রায়াল এবং নিয়ন্ত্রক সংস্থার দ্বারা নথিভুক্তির ভিত্তিতে ২০২০ সালের শেষের দিকে ভ্যাকসিন পাঠানো শুরু হতে পারে।
ডাঃ রেড্ডির কো-চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জি ভি প্রসাদ জানান, রাশিয়ার ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ফলাফলে আশা দেখা গেছে। ভারতীয় নিয়ন্ত্রকদের প্রয়োজনীয়তা পূরণে ভারতে তৃতীয় পর্যায়ের ট্রায়াল করবো আমরা।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























