ডেস্ক নিউজ
হ্যারিকেন স্যালি: যুক্তরাষ্ট্রে অন্ধকারে সাড়ে ৫ লাখ মানুষ
ঘূর্ণিঝড় স্যালির আঘাতে বিপর্যস্ত মার্কিন উপসাগর উপকূল। মুষলধারে বৃষ্টি ও ঝড় বয়ে যাচ্ছে উপকূলীয় অঙ্গরাজ্যগুলোতে। এর মধ্যে পাঁচ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
বিবিসি জানায়, বুধবার দ্বিতীয় ক্যাটাগরির হ্যারিকেন স্যালি উপকূলে আঘাত হানে। এরপর এর বাতাসের গতি কমে যায়। তবে টানা বৃষ্টি ও ঝড় বয়ে যাচ্ছে। প্লাবিত হয়েছে বিশাল অঞ্চল।
ফ্লোরিডার পেনসাকোলায় সবচেয়ে বেশি আঘাত হানে স্যালি। শহরটির বিখ্যাত সেতু বে ব্রিজ ক্ষতিগ্রস্ত হয় এতে।
পেনসাকোলার ফায়ার সার্ভিসের প্রধান গিনি ক্রানর সিএনএনকে বলেন, ‘ঝড়টি চার মাসের বৃষ্টি চার ঘন্টায় নিয়ে এসেছে।’
এদিন স্থানীয় সময় ভোট সাড়ে চারটার পর আলাবামায় প্রথম আঘাত হানে স্যালি। এ সময়ে বাতাসের সর্বোচ্চ গতি ছিল প্রতি ঘণ্টায় ১৬৯ কিলোমিটার।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, আটলান্টিক মহাসাগরে উৎপত্তি এমন ঝড়ে মধ্যে স্যালি অন্যতম। ঘূর্ণিঝড়টি উপকূল থেকে উত্তরের দিকে ধাবিত হয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকার সাড়ে পাঁচ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে । গতমাসে আঘাত হানা ভয়াবহ হ্যারিকনে লরা বিদ্যৎ যোগাযোগে এভাবে ক্ষতিগ্রস্ত করতে পারেনি।
পাঁচ ফুট উচ্চতার বন্যা সৃষ্টি হয়েছে মধ্য পেনসাকোলায়। পুলিশ স্থানীয় মানুষকে ঘরে থাকার জন্য আহ্বান করেছে।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























