ডেস্ক নিউজ
ভারতে ২৪ ঘণ্টায় লাখের কাছাকাছি আক্রান্ত
আরও বেশি বিপর্যস্ত হয়ে উঠছে ভারতের করোনা পরিস্থিতি। দেশটিতে একদিনেই আক্রান্ত হয়েছে লাখের কাছাকাছি মানুষ।
বৃহস্পতিবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৯৭ হাজার ৮৯৪ জন। দেশটিতে একদিনে এটিই সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
একই সময়ে মারা গেছেন এক হাজার ১৩২ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর দিয়েছে।
ওয়ার্ল্ডোমিটার ইনফোর পরিসংখ্যান অনুসারে, দেশটিতে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ছাড়িয়েছে; এর মধ্যে মারা গেছেন ৮৩ হাজার ২৩০ জন।
বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যার তালিকায় ভারতের অবস্থান এখন দ্বিতীয়। শুরু থেকে এখন পর্যন্ত শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৬৮ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মৃতের তালিকাতেও শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মারা গেছেন দুই লাখেরও বেশি মানুষ।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























